News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

সোনাকান্দা শ্রমিক কল্যাণ সংগঠনের কার্যালয় উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৬:৩০ পিএম সোনাকান্দা শ্রমিক কল্যাণ সংগঠনের কার্যালয় উদ্বোধন

বন্দরে আনন্দ ঘন পরিবেশে অরাজনৈতিক সামাজি সংগঠন সোনাকান্দা শ্রমিক কল্যাণ সংগঠনের কার্যলয়ের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকিস্থ সিটি মার্কেটে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা  গোলাম নবী মুরাদ বলেন, এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য ও সহযোগিতা করা। 

কার্যালয় উদ্বোধন কালে ওই সময় আরো উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের সমাজ সেবক ও সাবেক জাতীয় ফুটবলার আমান উল্ল্যাহ আমান,  সমাজ সেবক ইয়া আলম, সোনাকান্দা হোয়াট ক্লাবের সাবেক সাধারন সম্পাদক হাজী আক্তারুজ্জামান, সমাজ সেবক হাজী মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় এলাকার গস্যমান্য ব্যাক্তিবর্গ।
সংগঠনের পরিচালনার দায়িত্বে রয়েছেন কাজল, রনি, আলম, কায়েস, আজাদ, রইষা, রাজু, আব্দুল খালেক,  বিল্লাল ও মোজাম্মেল প্রমুখ।