News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

বন্দরে গাঁজা বিক্রি সময় মাদক ব্যবসায়ী শীতল গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ১০:০৬ পিএম বন্দরে গাঁজা বিক্রি সময় মাদক ব্যবসায়ী শীতল গ্রেপ্তার

বন্দরে ফেরি করে গাঁজা বিক্রি সময় ৩২ পুড়িয়া গাঁজাসহ শীতল (২৭) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক কারবারি শীতল বন্দর থানার মাহমুদনগর এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মাদক মামলায় বুধবার (১৯ আগস্ট)  দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট)  দুপুর সোয়া ২টায় বন্দর থানার মদনগঞ্জ রেললাইনস্থ ইনাপাগলা দরবার মার্কেটের বন্ধ দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে মাদক বিক্রি সময় তাকে গ্রেপ্তার করা হয়।