বন্দরে চোরাইকৃত অটোগাড়ী সহ ৫চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কল্যান্দী এলাকার মোক্তার হোসেন মিয়ার ২ ছেলে ইমরান হোসেন দিপু (৩৪) ও কাউছার আহাম্মেদ (২৯) আড়াইহাজার থানার কৃষ্ণপুর এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে রাকিব (২৭), বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার বাবু মিয়ার ছেলে নয়ন (২৫) ও একই এলাকার বাবু মিয়ার ছেলে নয়ন (২৫)।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত চুরি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টায় বন্দর উপজেলার কল্যান্দী বাস ষ্ট্যান্ডের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত (১৫ আগস্ট) রাতে বন্দর উপজেলার কল্যান্দী বাসস্ট্যান্ডের ইকবালের চালের দোকানের সামনে থেকে উল্লেখিত অটোগাড়ী চুরি ঘটনা ঘটে।





































আপনার মতামত লিখুন :