নারায়ণগঞ্জের দেওভোগ ভুঁইয়ার বাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলের বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকেলে স্কুলের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের ট্রাস্টি কাশেম জামাল, ট্রাস্টি অ্যাডভোকেট নবী হোসেন, ট্রাস্টি ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ট্রাস্টি ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টি মোয়াজ্জেম হোসেন সোহেল, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
অনুষ্ঠানে বক্তারা পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিল্প সংস্কৃতি এবং খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন বর্তমানে আমাদের নতুন প্রজন্ম মোবাইল ও মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। একমাত্র ক্রীড়া ও সংস্কৃতি চর্চ্চার মাধ্যমে তরুণ প্রজন্ম কে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চ্চা বাড়ানোর তাগিদ দেন।






































আপনার মতামত লিখুন :