News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বন্দর প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৯:৩৫ পিএম বন্দর প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বন্দরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত বুধবার বন্দর প্রেস ক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সংক্রান্ত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বন্দর প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বন্দর প্রেস ক্লাবের উপদেষ্টা জিএম মাসুদ, কবির হোসেন, সহসভাপতি দীন ইসলাম দীপু, সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, তথ্য ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, করীম রেজা, ইমরান মৃধা, মাওলানা খাজা হেছামউদ্দিন চিশতী ও মাওলানা নোমান আল কাদরী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর শান্তির বার্তা, মানবতার কল্যাণ এবং তাঁর সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা পর্ব শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা খাজা হেছামউদ্দিন চিশতী এবং মাওলানা নোমান আল কাদরী।