সোনারগাঁ উপজেলার কাচঁপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রস্তুতি কালে সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি সামুরাই, ১টি চাপাতি, ৩টি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে।
রোববার ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ৩টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্য কুমিল্লা জেলার চান্দিনা জিরাবাইস এলাকার আব্দুর রব মিয়ার ছেলে মিজানুর রহমান সোহেল (৪১)।
পুলিশ জানায়, সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬/৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় মোবাইল ডিউটিতে নিয়োজিত টহল পুলিশ সদস্যরা বিষয়টি লক্ষ্য করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫/৬ জন সদস্য দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ একজন গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। শ্রাবণ গাড়ির হেলপার রাকিব, কাঁচপুর নাজমা মেম্বারের ছেলে নাহিদ, কাঁচপুর এলাকার আলামিন, ও ইউসুফ সহ আরো বেশ কয়েকজন মিলে তারা ডাকাতি সংঘটিত করে থাকে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।





























-20260912144331.jpg)





আপনার মতামত লিখুন :