বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া সলিমুল্লাহ সড়ক এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।
এসময় তিনি বলেন, একটি সরকারের দায়িত্ব হলো জনগণের যা যা প্রয়োজন সেটার ব্যবস্থা করা। তেল গ্যাস বিদ্যুত পানি এবং দ্রবমূল্যে এগুলো নিত্যপ্রয়োজনীয় বিষয়। সরকার ক্ষমতায় আসছে ৬ মাস হলো; এই ৬ মাসে সরকার সাধারণ জনগণের প্রয়োজন মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ।
মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, রাতে একটি পরিবারে প্রবেশ করে পুরো পরিবারটিকে হত্যা করে। পত্রিকা খুললেই দেখা যায় আগের থেকে খুন-খারাবি আগের থেকে বেড়েছে। ছিনতাই ডাকাতি রাহাজানি বেড়ে চলছে। কয়েকদিন আগে দেখলাম ছাত্রদলের নেতা এয়ারপোর্টে প্রবাসী ভাইয়ের স্বর্ণ ছিনতাই করে নিয়ে গেছে। পরিবারের জন্য আনা স্বর্ণ ছিনতাই করে নিয়ে গেছে। আসলে আমাদের দেশের সাধারণ জনগণের যে প্রয়োজন সেটা সরকার মেটাতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি। চাঁদাবাজি দখলবাজি সহ খুবই বিশৃঙ্খল অবস্থা বিরজমান। এটার কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেকগুলো দায়িত্ব দেয়া হয়েছে। বিএনপিতে কি নেতার অভাব একই ব্যক্তিকে একাধিক দায়িত্ব দিতে হবে। এটা হলো শেখ হাসিনার ফ্যাসিবাদের আলামত। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলো তখন ৪ থেকে ৫ জন লোক দিয়ে সরকার পরিচালনা করতো। একইভাবে তারেক রহমানও কয়েকজন লোক দিয়ে সরকার পরিচালনা করছে। সরকার যদি যোগ্য লোককে যোগ্য দায়িত্ব না দেয় তাহলে চরমভাবে ব্যর্থ হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আল আমিন রাকিবের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মোহাম্মদ ফয়সাল, মহানগর সহ সভাপতি খন্দকার আনোয়ার হোসেন, খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মদ সোলাইমান ও খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মো. আতিকুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুর রশীদ বলেন, দায়িত্বশীল ভাইদের প্রতি অনুরোধ করবো আমরা পরস্পরকে প্রতিপক্ষ মনে করবো না। কাজের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবো। আমরা একে অপরের পরিপূরক হবো। যে নেতা তার কর্মীর তীর্যক মন্তব্য করতে না পারে সে নেতা কোনোদিন নেতা হতে পারে না। পাহারের মতো অবিচল থাকতে হবে। আল্লাহ সবাইকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা দান করুক আমরা সেজন্য দোয়া করি।

































-20260912144331.jpg)





আপনার মতামত লিখুন :