নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে শর্টগান থেকে ৪ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
রোববার ভোরে উপজেলার আড়াইহাজার- বিশনন্দী সড়কের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুখলেসুর রহমান জানান, জালাকান্দি এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পাশেই টহলরত এসআই হুমায়ুন ও তিনজন কনস্টেবল ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ শর্টগান থেকে ৪ রাউন্ড গুলি ছোড়ে। পরে ডাকাতেরা পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি মো. সাবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ জানায়, এর আগে একই এলাকা থেকে একটি প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর উপজেলার মোল্লারচর এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।































-20260912144331.jpg)





আপনার মতামত লিখুন :