বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘারমোড়া এলাকায় জনস্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে। স্থানীয় কবরস্থান, ঈদগাহ, বিশ্বনবী ইসলামিয়া আলিম মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ঢালে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা এবং পাশের পুকুরে কচুরিপানার ঘন আবরণে এলাকাটি এখন মশার নিরাপদ প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে গৃহস্থালি ও বাজারের আবর্জনা। পঁচা আবর্জনার তীব্র দুর্গন্ধে ওই পথ দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে। বিশেষ করে মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন নাকে রুমাল দিয়ে এই পথ অতিক্রম করতে বাধ্য হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে ময়লা জমতে থাকলেও তা অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। রাস্তার পাশের পুকুরটি এখন আর চেনার উপায় নাই। পুরো পুকুর কচুরিপানা ও আগাছায় সয়লাব হয়ে আছে। পচা পানি আর ঝোপঝাড়ের কারণে সেখানে এডিসসহ নানা প্রজাতির মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে স্থানীয় স্কুল ও মাদ্রাসা বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুসহ বিভিন্ন চর্মরোগ ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে ঘারমোড়া এলাকার স্থানীয় বাসিন্দা ও সমাজ সেবক জসিম উদ্দিন জসু আক্ষেপ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের পাশে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন সচেতন মহল।































-20260912144331.jpg)





আপনার মতামত লিখুন :