News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সাংবাদিকের উপর হামলায় মুফতি ইসমাঈল সিরাজী নিন্দা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১১:২০ পিএম সাংবাদিকের উপর হামলায় মুফতি ইসমাঈল সিরাজী নিন্দা

সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী বলেন, নিউজ নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ টাইমস, নারায়ণগঞ্জ পোস্ট সহ বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথিত বিএনপি নেতার হামলায় আহত হয়েছে জাগো নিউজের প্রতিনিধি, ক্যামেরা ম্যান সহ ৩ জন। ওই সময়ে তারা ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করেছে। এক পর্যায়ে সন্ত্রাসী বাহিনী তিনজনকে আটকে বেধড়ক মারধর করেছে। আহতদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৫ নভেম্বর বুধবার বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকাতে ওই ঘটনা ঘটে।

আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এটা লজ্জা জনক, সাংবাদিকরা এই সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের অক্লান্ত অক্লান্ত পরিশ্রমে আমরা যে কোন গুরুত্বপূর্ণ ঘটনার খবরাখবর জানতে পারি, আর স্বাধীন ভাবে নিউজ করা বা কাজ করা এটা সাংবাদিকদের মৌলিক অধিকার।

সাংবাদিকদের স্বাধীন কর্মকান্ডে হস্তক্ষেপ করলে বা তাদের কাজে বাধা প্রদান করলে দেশে অপরাধ প্রবনতা আরো বেরে যাবে।

তিনি আরো বলেন, আমি প্রশাসন কে বলতে চাই, এঘটনার সুষ্ঠ তদন্ত করা আপনাদের দায়িত্ব, তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শান্তি দিবেন বলে আমি আশাবাদী।