News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ভূইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৯:৫৯ পিএম ভূইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি গ্রেপ্তার

বৈষম্য বিরোধী মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ফতুল্লার ভুইগড় সোনালী অতিত ক্লাবের সভাপতি হুমায়ুন কবিরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে তাকে ফতুল্লার ভুইগড় থেকে গ্রেফতার করে পুলিশ। 

ফতুল্লা মডল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হুমায়ুন কবির বৈষম্য বিরোধী চারটি মামলার এজাহার নামীয় আসামী। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির প্রথম সারির নেতৃত্ব প্রদানকারীদের একজন গ্রেফতারকৃত হুমায়ুন কবির।

অপরদিকে পাগলা রেলস্টেষন এলাকা থেকে বৈষম্য বিরোধী দুটি মামলার এজাহারনামীয় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ইসহাক (৫০)  নামের অপর একজনকে গ্রেফতার করে পুলিশ।