নারায়ণগঞ্জ নৌকা ট্রলার শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- ঢাকা-৩৭৩০) উদ্যোগে ২২ সেপ্টেম্বর মঙলবার বাদ আসর চাষাঢ়া শ্রমিক কল্যাণের অফিসপ 'ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ নৌকা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নৌযান সেক্টরের কেন্দ্রীয় সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নৌকা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা হাফেজ আব্দুল মোমিন।
প্রধান অতিথি বলেন, ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ও শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পর্যাপ্ত বেতন-ভাতা, নিয়োগপত্র, অবসর ভাতা, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নদীগুলোর নাব্যতা রক্ষায় জোর আন্দোলন গড়ে তুলতে হবে। এর পাশাপাশি সাংগঠনিক কাঠামোকেও আরও শক্তিশালী ও মজবুত করতে হবে।
সমাবেশে নারায়ণগঞ্জ নৌকা ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল্লাহ রাব্বির সঞ্চালনায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি উসমান গনি এবং ঢাকা মহানগর দক্ষিণ নৌ সেক্টরের সভাপতি আশরাফুল আলম ইকবাল।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।




































আপনার মতামত লিখুন :