নারায়ণগঞ্জের কাশীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কোস্ট গার্ড বেইস কাশীপুরে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে ৫৬৪ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।




































আপনার মতামত লিখুন :