নারায়ণগঞ্জে প্রতারণার মাধ্যমে আত্মসাত করা টাকা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। সোমবার (৩০ মার্চ) দুপুরে শহরের নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন রাহাবার এগ্রোর স্বত্তাধিকারী ইসমাইল হোসেন রতন। তার দাবী পাওনা টাকা পরিশোধ না করে বরং তাকেই মামলা মোকদ্দমা দিয়ে নানাভাবে হয়রানি করছে।
ভুক্তভোগী ইসমাইল হোসেন রতন বলেন, ব্যবসায়িক লেনদেনের এক পর্যায়ে সাতক্ষীরা জেলার বাসিন্দা মহাদেব চন্দ্র সাধুর কাছে ১৫ কোটি টাকা পাওনা হয়। কিন্তু এই টাকা পরিশোধ নিয়ে নানা টালবাহানা করে। পরবর্তীতে ১৫ কোটি টাকা ফেরত না দেওয়ায় ২০২৫ সালের ২১ আগস্ট ফতুল্লা থানায় মামলা হয়। পরে মহাদেব চন্দ্র সাধু ও অন্যান্য আসামিরা তাদের অপরাধ স্বীকার করে আদালত থেকে এই মর্মে জামিন নেন যে, তারা অবিলম্বে ২ কোটি ৩০ লাখ টাকা পরিশোধ করবেন এবং বাকি টাকা ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের এর মধ্যে বুঝিয়ে দেবেন।
তিনি আরও বলেন, আদালতে প্রতিশ্রুত সেই টাকা এখনও ফেরত দেননি মহাদেব চন্দ্র ও সহযোগীরা। উল্টো মামলা ও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তার সাজানো চক্রান্তের শিকার হয়ে আমার ও আমার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। আমি এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাই। সেই সাথে আমি আমার পাওনা টাকা ফেরত চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, লিটন কুমার আনিস, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন নাহিদ ও বাবুলাল চক্রবর্তী।
































আপনার মতামত লিখুন :