News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

সচিবদের উদ্দেশ্যে প্রশাসক : নাগরিক সেবা বঞ্চিত হলে ছাড় নয়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:৫৩ পিএম সচিবদের উদ্দেশ্যে প্রশাসক : নাগরিক সেবা বঞ্চিত হলে ছাড় নয়

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন খান বলেছেন, যারা সচিব হিসেবে রয়েছেন তারা সকলেই ফ্যাসিষ্টদের আমল থেকে রয়েছেন। এই সিদ্ধিরগঞ্জে অঞ্চলের ৯টি ওয়ার্ডের সচিবরা ২০১৪, ২০১৬ ও ২০২২ সাল থেকে সংযুক্ত হয়েছে নাসিকে। অনেক বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে। আবার কেউ যেন ফ্যাসিষ্টদের মত আচরণ না করি, তাহলে কাউকে ছাড় দিবো না। নগরবাসী কাঙ্খিত সেবা দিতে সচিবরা বদ্ধপরিকর। বর্তমান যারা সচিব রয়েছেন, তাদেরকে বাদ দেয়া ক্ষমতা রাখে সিটি কর্পোরেশন।

সোমবার (৩০ মার্চ) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের অফিসের প্রথম অফিসে দায়িত্ব পালনে ৯টি ওয়ার্ডের সচিবদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এ সময় নাসিকের ভারপ্রাপ্ত সিইও মোঃ নূর কুতুবে আলম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন সহ ৬০ কর্মকর্তা-কর্মচারীরা।