News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

সপরিবারে দেশে ফিরলেন এমপি আবুল কালাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:৩৬ পিএম সপরিবারে দেশে ফিরলেন এমপি আবুল কালাম

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

৩০ মার্চ বিকাল ৩টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বহন করা বিমান অবতরণ করেন। তার আগমনে বিমানবন্দরে নেতাকর্মী, সমর্থক ও আত্মীয় স্বজনেরা ভিড় করেন।

এমপি আবুল কালাম সপরিবার নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দেশে এসেছেন বলে জানিয়েছেন তার রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা।

তিনি জানান, পবিত্র ওমরাহ পালনে মহান আল্লাহ দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সরকার প্রধান ও দেশের সকল মানুষের জন্য দোয়া কামনা করেছেন এমপি আবুল কালাম।

গত ১৫ মার্চ সৌদি আরবের পবিত্র মক্কা-মদিনায় ওমরাহ করতে সপরিবার নিয়ে দেশে ছাড়েন নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। ওই দিন জাতীয় সংসদের মুলতবি অধিবেশনের অংশগহণ করে রাতে সৌদি আরব উদ্দেশ্যে রওনা হন। ১৭ মার্চ মক্কায় পবিত্র ওমরাহ হজ পালন করেন।