নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনটি অঞ্চলের কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনা করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সকাল সোয়া ৯টা মধ্যে অফিসে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়েছেন নাসিকের নবাগত প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
তিনি বলেছেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে যদি কার দাপ্তরিক কাজ করার অনুপ্রেরণা দিতে পারেন, তাহলে আমরা কেনো পারবো না। প্রধানমন্ত্রী অনুসরণ করেই নাসিকের তিনটি কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রমে গতি বৃদ্ধি পেয়েছে। প্রয়োজনে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন অঞ্চলের অফিসগুলোতে আকস্মিকভাবে পরিদর্শন করা হবে। তাকে অনুপস্থিত পাবো, তাকে ছাড় দেয়া হবে না। নগরবাসী সেবা দিতে সিটি কর্পোরেশনের বদ্ধপরিকর।
সোমবার (৩০ মার্চ) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের অফিসের প্রথম অফিসে দায়িত্ব পালনে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে নবাগত প্রশাসক এমন ঘোষনা দেন।
এ সময় নাসিকের ভারপ্রাপ্ত সিইও মোঃ নূর কুতুবে আলম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন সহ সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ৬০ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
































আপনার মতামত লিখুন :