নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৃতি সন্তান ও অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. গোলাম সারোয়ারকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি প্রদান করা হয়।
সোমবার ৩০ মার্চ রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে 'রূপগঞ্জের সর্বস্তরের জনগণ'-এর ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডা. গোলাম সারোয়ার অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং জেরিয়াট্রিক ইমারজেন্সি মেডিসিন ইউনিটের ক্লিনিক্যাল লিড হিসেবে কর্মরত। সম্প্রতি তিনি 'অস্ট্রেলিয়ান কলেজ ফর ইমারজেন্সি মেডিসিন' থেকে ফেলোশিপ অর্জন করায় এবং বাংলাদেশের জরুরি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, ডা. গোলাম সারোয়ার বিদেশের মাটিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। নিজ এলাকার অসহায় মানুষ, মুক্তিযোদ্ধা পরিবার এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কল্যাণে তার এই সেবামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে কয়েক শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।







































আপনার মতামত লিখুন :