নারায়ণগঞ্জ শহরের দেওভোগস্থ ২৬নং লক্ষ্মী নারায়ণ বালক ও ২৭নং লক্ষ্মী নারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের তিন তলা একটি কলামের আংশিক ভেঙ্গে পড়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ক্লাস চলাকালে শিক্ষার্থীদের নজরে রাখার জন্য অভিভাবকেরা স্কুলের সামনে অবস্থান করতে দেখা গেছে।
প্রধান শিক্ষিকা নূরুন্নাহার জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুইটি শিফটে বিভক্ত রয়েছে। ২০১৫ সালের প্রথম ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এতে তিন রুম বন্ধ করে দেয়া হয়। ২০২৪ সালে সিড়ির ছাদ থেকে ভেঙ্গে পড়ে। স্কুলের কল্যাণ সমিতির সভাপতি দিদার খন্দকার সেই মেরামত করে দেন। এরপর ক্লাস ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, পাশে একটি মন্দিরে ক্লাস করতে হয়েছে। যে কোন সময়ে ভবনটি ধ্বসে বড় ধরণে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিভিন্ন দপ্তরে স্কুলটি সংস্কারে অবগত করেছি। জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিস জানিয়েছি ২০১৬ সালে। এতে এমপিকে অবগত করা হয়।
দিদার খন্দকার বলেছেন, গত ৩০ মার্চ তিন তলায় একটি কলম আকস্মিকভাবে ভেঙ্গে পড়ে। এতে অনেক ক্ষতি হয় সে কোন সময়ে ধ্বসে পড়া সম্ভাবনা রয়েছে। আমরা মহাপরিচালক সহ বিভিন্ন স্থানে যোগাযোগের চেষ্টা করেছি। অনেক দৌড় যাব করেও কার্যক্রম চালাতে হয়েছ্ ে৫ আগষ্ট পরও ডিসি অফিসে যোগাযোগ করে বরাদ্ধ পাওয়া আশা জাগে। এরপর থেকে আর কোন কিছু পায়নি। কলম ভেঙ্গে পড়ে শিক্ষার্থীরা আসতে ভয় পাচ্ছে। আজকেও স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি, তার পর ক্লাস চলমান রয়েছে। এমপি আবুল কালামের দৃষ্টি আকর্ষণ করছি।

































আপনার মতামত লিখুন :