News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য গন্থের মূল্যায়ন আয়োজন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৯:৩৯ পিএম নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য গন্থের মূল্যায়ন আয়োজন

সংস্কৃতিজন, লেখক রফিউর রাব্বি রচিত নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বইয়ের মূল্যায়ন আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিত হবে শুক্রবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায়। নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ আয়োজন করছে সংগঠন- ধাবমান ভুবন তৎপরতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও লেখক মফিদুল হক।

মূল্যায়ন বক্তা লেখক সাংবাদিক শাহজাহান শামীম, কবি শাহেদ কায়েস, শিল্পী ও সংগঠক অমল আকাশ, কবি ও শিল্পী আহমেদ বাবলু। সঞ্চালনা করবেন ধীমান সাহা জুয়েল। সভাপতি, কবি কাজল কানন।

বইটিতে নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়েছে। নারায়ণগঞ্জ রাজধানী ঢাকার চেয়েও পুরোনো শহর। এখানে রয়েছে বৈচিত্র্যপূর্ণ ও ইতিহাসযোগ্য বহু বিষয়। যার মূল্যায়ন অতীত ইতিহাসে সেভাবে পাওয়া যায় না। রফিউর রাব্বির এ বইটি আমাদের সেই অপ্রাপ্তির খোরাক হতে পারে। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের একটি নমুনা-দলিল হিসেবে এই বইয়ের পাঠ রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এতে ঐতিহাসিক অনেক তথ্য পাওয়া যাবে- যা জাতীয় ইতিহাসকেও সমৃদ্ধ করবে বলে ধাবমান মনে করে। এছাড়া ব্যক্তির পক্ষে কখনোই জনপদের সব ভাষ্য হাজির করা সম্ভব নয়। সেই কাজটি হয়তো শুরু করেছেন রফিউর রাব্বি। আর পূর্ণতার দিকে এগিয়ে নেবেন ভবিষ্যৎ ইতিহাস লেখকরা। ইতিহাসের বড় অংশই রাজরাজড়ার পরিসর। মূল ইতিহাস খুঁজতে হলে যাওয়া প্রয়োজন সংশ্লিষ্ট জনপদের সংস্কৃতি পরিসরে। সেই চেষ্টা বইটিতে দৃশ্যমান।


আয়োজনে উপস্থিত থেকে মতামত দিলে হয়তো ইতিহাসের গণকরণ সহজ হবে বলে আমাদের ধারণা।