দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কাজ করলে কোন ভাবে ছাড় পাবে না বলে কঠোর হুশিয়ারী দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ।
তিনি বলেছেন, ‘সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি কয়েক ভাগে হয়ে যাওয়ায় দলের মনোনীত প্রার্থী পরাজিত হয়েছে। যারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ছোট বড় কেউ ছাড় পায় নাই।’
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশ অমান্য করে ভুল পথে গিয়ে দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচন করেছেন আজকের এই অনুষ্ঠানে অনেকেই এসেছেন। তারা ছোট অপরাধী আর যারা তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে তারা শতভাগ অপরাধী। তাদেরকে তারেক রহমান ব্যবস্থা নিয়েছেন। আর সামনে স্থানীয় নির্বাচনে দলের সিদ্ধান্তের বাহিরে যেন কেউ না যায়। দলের বাহিরে গিয়ে কেউ কখনো সুবিধা করতে পারেনি ভবিষ্যতেও পারবে।
তিনি আরো বলেন, ক্ষমতা পেয়ে কেউ সুবিধা ভোগ করে অনেক বেশি মোটা হয়ে যাবেন, আর কেউ কিছুই পাবে না এটা তা হতে পারে না। কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না। আপনারা দেখেছেন অতীতে যারা বেশি খেয়ে পেট মোটা করেছে, তাদের পরিণতি কী হয়েছে তা আপনারা সবাই জানেন। তারা দেশ ছেড়ে পালিয়েছে। তাই বেশি খাওয়ার চেষ্টা করবেন না। আপনাদের পরিনতিও তাদের মত হবে।
অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড বারী ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড: এসএম মাহমুদুল হক আলমগীর, সিনিয়র সহসভাপতি শাহাদাত শাহাদুল্লাহ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির প্রমুখ।




































আপনার মতামত লিখুন :