News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

শহরে হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৮:১৫ পিএম শহরে হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় হকার্স মার্কেট থেকে পুরাতন কোর্ট পর্যন্ত দুই পাড়ের ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ কেটে মালামাল জব্দ করা হয়েছে।

ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব ও পশ্চিমের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতিতে বৃহস্পতিবার ২ এপ্রিল সন্ধ্যার পর শুরু হয় ওই অভিযান। প্রায় তিন শতাধিক ফুটপাতে বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয়।

এ সময় বিদ্যুতের প্রধান সংযোগ থেকে অবৈধভাবে নেয়া নিয়ম দেখে কর্মকর্তারা অবাক হয়ে পড়ে।

তারা জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক দিক নির্দেশনা অনুযায়ী চাষাঢ়া থেকে পুরাতন কোর্ট পুরো এলাকার দুই পাশে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এমন ধারাবাহিকতা বজার রাখা গেলে ফুটপাতে রাতে হকার বসবে না।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সূত্রে জানা গেছে, ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব ও পশ্চিমের প্রধানদের সাথে দেখা করেছেন প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ফুটপাতে হকার বসা নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। তার ধারাবাহিকতায় ডিপিডিসি ফুটপাতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন রেখেছেন।