আগামী ১১ জুন উদ্বোধনের পর ১২ জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। বিশ্বকাপকে সামনে রেখে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। কিন্তু প্রিয় দলকে সমর্থন জানাতে বিভিন্ন দেশের জাতীয় পতাকা কিনতে হকারদের কাছে দেখা যাচ্ছে না। আর সেই চাহিদাকে কেন্দ্র করে হাট-বাজারে এখন নিশ্চুপ ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতারা। শহরে ডিআইটি ও কালীরবাজারে এখন দেখা মিলছে রঙিন পতাকার সমারোহ। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, পর্তুগালসহ বিশ্বকাপে অংশ নেয়া বিভিন্ন দেশের পতাকা কাঁধে নিয়ে এক বাজার থেকে আরেক বাজারে ঘুরে বেড়াচ্ছেন হকাররা। তাদের সংগ্রহে রয়েছে ছোট-বড় নানা আকারের পতাকা। দূর থেকেই নজর কাড়ছে রঙিন কাপড়ে তৈরি এসব পতাকা।
নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাত, রাস্তার মোড় ও জনসমাগমস্থলে দাঁড়িয়ে বিক্রি চলছে পতাকা। যেখানে হাঁকডাক দিয়ে ক্রেতাদের আকর্ষণ করে পাচ্ছে না বিক্রেতারা। দোকানী আব্দুর জব্বার জানান, বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট সামনে এলেই পছন্দের দেশের পতাকা বিক্রি থমকে গেছে। বিগত সময়ে এই দিনে পতাকা বিক্রি করে নিশ্বাস ফেলার সময় পায়নি। এবার ঈদকে সামনে রেখে ক্রেতাদের ভিড় নেই।
তিনি আরও জানান, পতাকার আকারভেদে দামেরও পার্থক্য রয়েছে। পতাকা ৫০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি। ক্রেতাদের মধ্যেও দেখা যেত বাড়তি উৎসাহ। অনেকে বন্ধুদের সঙ্গে এসে পতাকা কিনতেন। কেউ বাড়ির ছাদে টাঙানোর জন্য বড় পতাকা নিত, আবার কেউ মোটরসাইকেল কিংবা দোকানের সামনে লাগানোর জন্য ছোট পতাকা কিনছেন।
বিশ্বকাপ যত ঘনিয়ে আসবে, ততই বাড়ছে পতাকার বিক্রি বাড়ার আশা করছেন হকাররা। হকারদের কাঁধে রঙিন পতাকার সারি যেন আগাম বিশ্বকাপ উৎসবেরই বার্তা বহন করছে।



























-20260522173818.jpg)





আপনার মতামত লিখুন :