বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার উদ্যোগে ১ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র্যালির আয়োজন করা হয়।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার শুক্রবার সকাল ১০ টায় গণমাধ্যম সপ্তাহের র্যালির উদ্বোধন করেন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সফলতা কামনা করে দাবী আদায়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ।
এ সময় উক্ত সংগঠনের বন্দর শাখার সভাপতি এস এম শাহিন আহমেদ ও সাধারণ সম্পাদক জি. কে. রাসেল তার হাতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ১৪ দফা দাবির লিফলেট তুলে দেন।




































আপনার মতামত লিখুন :