News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

এনসিপি নারায়ণগঞ্জ জেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২, ২০২৬, ০৪:৪৭ পিএম এনসিপি নারায়ণগঞ্জ জেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিভা বিকাশ ও তরুণদের মাঝে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আয়োজনে এনসিপি নারায়ণগঞ্জ জেলা চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ইসদাইর এলাকায় এই চ্যাম্পিয়নশিপ ম্যাচের আয়োজন করা হয়।

জেলার এই ক্রীড়া আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জের জেলা এনসিপি ও এর অংঙ সংগঠন থেকে আগত অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। চ্যাম্পিয়নশিপ ম্যাচে অংশগ্রহণ করে জেলার ৮টি প্রতিনিধি দল।

জেলা এনসিপির প্রতিনিধিগিন জানান, এই আয়োজনের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করতে চাই। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলা শেখায়। ম্যাচ শেষে রাতে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তি। মূল দল এনসিপি, অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি, জাতীয় শ্রমিকশক্তিদের হারিয়ে তারা এই বিজয় অর্জন করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এনসিপি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের সরদার ও সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান।