News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

আমরা সকলে মিলে নারায়ণগঞ্জকে শান্ত রাখার চেষ্টা করবো : হাতেম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১১, ২০২৬, ১০:০২ পিএম আমরা সকলে মিলে নারায়ণগঞ্জকে শান্ত রাখার চেষ্টা করবো : হাতেম

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, নারায়ণগঞ্জকে আমরা অতীতে শান্ত রেখেছি এখনও আমরা শান্ত রাখার চেষ্টা করবো। শ্রমিদের মাঝে যেন অসন্তোষ না ঘটে শ্রমিকদের ন্যায্য অধিকার যেন বঞ্চিত না হয় এজন্য সকলে মিলে সম্মিলিতভাবে নিশ্চিত করবো।

রোববার ১০ মে বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদান বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন।

মোহাম্মদ হাতেম বলেন, সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। ঈদের অনেক আগে থেকেই ব্যবস্থা নেয়া; যাতে কোনো অসন্তোষ না হয়। আমরা বরাবরই নারায়ণগঞ্জে সবসময় ব্যবস্থা নেয়ার চেষ্টা করি এখানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেতৃত্বে কলকারখানা ও শ্রম অধিদপ্তর বিশেষ করে আর্মিদের গত প্রায় দুই বছর চমৎকার ছিলো। সাথে শিল্প পুলিশ জেলা পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তি শ্রমিক নেতৃবৃন্দ সকলেই মিলেই বিভিন্ন শ্রমিক অসন্তোষগুলি সমাধান করতে পারছি।

তিনি আরও বলেন, পাশাপাশি এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে গত দুই বছর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন। যে কোনো সময় যে কোনো সমস্যায় তারা আমাদের সহযোগিতা করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞ।

মোহাম্মদ হাতেম বলেন, ঈদের আগে সবসময় সমস্যা হয়ে থাকে। প্রতিটি ঈদের মধ্যে আমাদের মিনিমাম দুইটা বা আড়াইটা বেতন দিতে হয় একটা হলো আগের মাসের বেতন যে মাসে ঈদ হয় সে মাসের আংশিক বেতন আবার বোনাস যোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হয়। তারপরও আমরা এটাকে করার চেষ্টা করেছি। গত ঈদে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বিশেষ সহায়তা দিয়ে আমাদের সহযোগিতা করেছে। এজন্য আমরা সরকার এবং বাংদেশ ব্যাংককে ধন্যবাদ জানাই।