সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সোমবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ ২নং রেল গেইটের সামনে হাম এবং রুবেলায় আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা, সরকারি উদ্যোগে প্রয়োজনীয় টিকা নিশ্চিত দাবিতে প্রতিবাদী সমাবেশ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য রোকন আহাম্মেদ, সরকারি কদম রসুল কলেজ শাখার সংগঠক আহাম্মেদ রবিন স্বপ্ন, নারায়ণগঞ্জ কলেজের সংগঠক হাসিমিন নিসা শিফা, প্রভাতী আক্তার।
নেতৃবৃন্দ বলেন, চোখের সামনে শিশুর মৃত্যু, পাষাণের চোখেও জল এনে দেয়। হামের কারণে শিশুমৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ৪০০ জন ছাড়িয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিকে হাম, মহামারী বললে ভুল হবে না। মার্চ মাসের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ৩২ হাজারের বেশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের অধিকাংশই শিশু। চিকিৎসাসেবার প্রস্তুতি না থাকায় দেশের হাসপাতালগুলোতে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পরিশেষে নেতৃবৃন্দ বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থা শুধু মাত্র দান-অনুদানের ওপর নির্ভর করে আছে। নিজস্ব, ভূমিকা, সতর্কতা ও প্রস্তুতি কোন টাই নেই। তাই অভিলম্বে হাম ও রুবেলায় আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা ও সরকারি উদ্যোগে টিকা সরবরাহ করার আহ্বান জানান।







































আপনার মতামত লিখুন :