শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে সাদিক নামে ফায়ার সার্ভিসের এক ডুবুরি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি এলাকার আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের অভিজ্ঞ ডুবুরি সদস্য এবং রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ছিলেন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লশি চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ চলছিলো। এসময় ডুবুরি সদস্য সাদিক, শামসুল এবং স্পিডবোট চালক সজল একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কাজের এক পর্যায়ে সাদিক স্পিডবোট থেকে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে তলিয়ে নিখোঁজ হন।



































আপনার মতামত লিখুন :