News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

জুলাই শহীদ দিবসে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলীসহ নানা কর্মসূচী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৯:৪৪ পিএম জুলাই শহীদ দিবসে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলীসহ নানা কর্মসূচী

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও দোয়াসহ নানা কর্মসূচী পালন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ফতুল্লার হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতের কেন্দ্রীয় কার্য পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগরের আমীর মাওলানা আব্দুল জব্বার, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে বিভিন্ন মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।