News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

শীতলক্ষ্যায় নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৮:৩০ পিএম শীতলক্ষ্যায় নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে সাদিক নামে ফায়ার সার্ভিসের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে তিনি নিখোঁজ ছিলেন। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি এলাকার আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের অভিজ্ঞ ডুবুরি সদস্য এবং রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ছিলেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ চলছিলো। এসময় ডুবুরি সদস্য সাদিক, শামসুল এবং স্পিডবোট চালক সজল একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কাজের এক পর্যায়ে সাদিক স্পিডবোট থেকে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে তলিয়ে নিখোঁজ হন। পরে সন্ধ্যায় কেরোসিন ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।