News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

রথযাত্রীদের পানি দিলেন টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৮:২৭ পিএম রথযাত্রীদের পানি দিলেন টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রথযাত্রায় অংশগ্রহণকারী সনাতনী ধর্মাবলম্বী রথযাত্রীদের সেবা ও সহযোগিতার লক্ষ্যে বোতলজাত মিনারেল ওয়াটার বিতরণ করেছে মানবিক সংগঠন টিম খোরশেদ এবং নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ।

বৃহস্পতিবার বিকেলে নগরীর গলাচিপা মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠন দুটির স্বেচ্ছাসেবকরা সহস্রাধিক রথযাত্রীর মাঝে মিনারেল ওয়াটার বিতরণ করেন। গরমের মধ্যে এই উদ্যোগ রথযাত্রীদের মাঝে স্বস্তি এনে দেয়।

এ সময় টিম খোরশেদের টিম লিডার এবং ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আহ্বায়ক এর পক্ষে  ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের  সদস্য সচিব আনোয়ার মাহমুদ বকুল বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই আমরা সবসময় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে থাকার চেষ্টা করি। আজকের এই কর্মসূচি সেই ধারাবাহিকতারই একটি অংশ।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের পাশে থেকে কাজ করে যাবে টিম খোরশেদ এবং ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ।