News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

জুলাই শহীদ দিবসে মহানগর ছাত্রশক্তির শ্রদ্ধা নিবেদন 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৮:২০ পিএম জুলাই শহীদ দিবসে মহানগর ছাত্রশক্তির শ্রদ্ধা নিবেদন 

জুলাই শহীদ দিবসে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ মহানগর কমিটি।

বৃহস্পতিবার সকালে শহরের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় নেতৃবৃন্দরা বলেন, ২০২৪ সালের জুলাই বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র-জনতা ন্যায়, সমতা, গণতান্ত্রিক অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথে নেমেছিল। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সংঘর্ষ, সহিংসতা এবং রাষ্ট্রের মাফিয়া চক্র ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হামলায় বহু মানুষ প্রাণ হারান এবং অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

জুলাইয়ের শহীদদের রক্ত যেন বৃথা না যায়, আহতদের আর্তনাদ যেন রাষ্ট্রের বিবেককে নাড়া দেয়। ন্যায়বিচার, চিকিৎসা, পুনর্বাসন ও স্বীকৃতি নিশ্চিত হোক, জুলাই শহীদ দিবসে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে এটাই আমাদের প্রত্যাশা এবং দৃঢ় দাবি।