News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পিরানহা মাছ জব্দ, জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৮:২৩ পিএম নারায়ণগঞ্জে পিরানহা মাছ জব্দ, জরিমানা

নারায়ণগঞ্জ শহরের ৫নং মাছ ঘাট বাজারে পিরানহা মাছ বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ১০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূরের নেতৃত্বে অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয়।

এসময় পিরানহা মাছ বিক্রেতা মোহাম্মদ হেলালকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদ- প্রদান করা হয়। তবে সাথে সাথে অভিযুক্ত জরিমানা প্রদান করায় তাকে আর কারাভোগ করতে হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর বলেন, শহরের ৫নং মাছ ঘাট বাজারে পিরানহা মাছ বিক্রি করতে দেখে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ জেলা মৎস্য অফিসকে জানালে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। সেই সাথে অভিযুক্ত মাছ বিক্রি করার কথা স্বীকার করে। পরবর্তীতে আমরা সেই মাছ জব্দ করি এবং বিক্রেতাকে জরিমানা করা হয়। সেই সাথে মাছগুলো এতিমখানায় প্রদান করা হয়।