News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

জুলাই দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মোমবাতি প্রজ্বলন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৯:৪৭ পিএম জুলাই দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মোমবাতি প্রজ্বলন

১৬ জুলাই জুলাই শহিদ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি জয় হাসান এবং সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রাসহ সংগঠনের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পর অনেকটাই ম্লান করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ক্ষমতাসীনরা নিজেদের রাজনৈতিক স্বার্থে জুলাইকে কুক্ষিগত করার প্রয়াস চালিয়েছে। কিন্তু জুলাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি জনগণের আত্মত্যাগ, সংগ্রাম ও গণআকাঙ্ক্ষার প্রতীক।

তারা আরও বলেন, জুলাই আমাদের শিক্ষা দিয়েছে যে ক্ষমতাই যত শক্তিশালী হোক না কেন, জনগণের সমর্থন হারালে তার পতন অনিবার্য। একই সঙ্গে জুলাইয়ের অভিজ্ঞতা এটিও স্মরণ করিয়ে দেয় যে, সঠিক আদর্শ, সুস্পষ্ট রাজনৈতিক লক্ষ্য ও বিপ্লবী নেতৃত্ব ছাড়া কোনো গণঅভ্যুত্থান তার কাঙ্ক্ষিত পরিণতিতে পৌঁছাতে পারে না।

নেতৃবৃন্দ বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ কখনো ব্যর্থ হওয়ার নয়। তাদের রক্ত ও ত্যাগ ভবিষ্যতের ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেই লক্ষ্যেই শিক্ষার্থী ও জনগণকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন সমাজ ও শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছে।