১৬ জুলাই, জুলাই শহিদ দিবস স্মরণে কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে সরকারি তোলারাম কলেজের শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় কথনের সভাপতি দীপা নাগ তন্দ্রা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মোমবাতি প্রজ্বলনের পর সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জুলাই আমাদের ইতিহাসে গণমানুষের সাহস, আত্মত্যাগ ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার এক উজ্জ্বল অধ্যায়। এই আত্মত্যাগকে কেবল স্মরণ করলেই চলবে না, বরং তার চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার দায়িত্বও আমাদের পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পর অনেকটাই ম্লান করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ক্ষমতাসীনরা নিজেদের রাজনৈতিক স্বার্থে জুলাইকে কুক্ষিগত করার প্রয়াস চালিয়েছে। কিন্তু জুলাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি জনগণের আত্মত্যাগ, সংগ্রাম ও গণআকাঙ্ক্ষার প্রতীক।
বিবৃতিতে আরও বলা হয়, কথন একটি আলোকিত সমাজ গড়ে তুলতে মুক্তচিন্তা, পাঠচর্চা, সংস্কৃতিচর্চা ও মানবিক মূল্যবোধের বিকাশে কাজ করবে। জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ আমাদের সেই পথেই এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কথন একটি শোষণ-বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করে।








































আপনার মতামত লিখুন :