নারায়ণগঞ্জের বন্দরে পরিত্যক্ত কটন মিলের পুরাতন কাটিং মেশিনের যন্ত্রাংশ চুরি করার সময় দুই জনকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
বুধবার (১৫ জুলাই) দুপুরে বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড বন্দরের সোনাচোরা এলাকার ফালু মিয়ার ছেলে রাকিব(২৩) ও একই এলাকার আনার হোসেনের ছেলে রাহাত(২০)।
এ ব্যাপারে কটন মিলের মালিক মোঃ আমিনুল ইসলাম সৌরভ বাদী হয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাকিব ও রাহাতের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।









































আপনার মতামত লিখুন :