News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

নৌকার চেয়ারম্যানেরা প্রকাশ্য ঘুরে বেড়ায় প্রশাসন দেখে না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৯:১৬ পিএম নৌকার চেয়ারম্যানেরা প্রকাশ্য ঘুরে বেড়ায় প্রশাসন দেখে না

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন বলেছেন, ‘মামলা বাণিজ্যের কথা বলে আসামীদের ধরা হচ্ছে না। এমন একটা অবস্থা যেন নারায়ণগঞ্জে কিছুই ঘটেনি জুলাই অভ্যুত্থানে। আমাদের চোখের সামনে আসামীরা ঘুরছে। পুলিশের সামনে একটি জটিলতা আছে যে এই মামলাগুলোতে নিরীহ ব্যক্তিদের জড়ানো হয়েছে। সেক্ষেত্রে আপনারা তদন্ত করেন। কিন্তু সবাই তো নিরীহ না, জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে ব্যাপক গোলাগুলি এবং হত্যাকান্ড সংগঠিত হয়েছে। নৌকার চেয়ারম্যান এবং যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে তারা ঘুরে বেড়াচ্ছে। একেক জনের নামে ৫/৭ টা করে হত্যা মামলা থাকার পরেও একদিনও তাদের জেল খাটতে হয়নি। এখনও জনপ্রতিনিধি হিসেবে তারা নিজেদের পরিচয় দিচ্ছে। এই মামলার আসামী হিসেবে তাদের অন্তত জামিন নিতে হবে, কোর্টে আত্মসমর্পন করতে হবে।’
 
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।  
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রায়হান কবীর, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।