বন্দর উপজেলা ইউএনও শিবানী সরকার বলেছেন, শুধু স্কু্লের আঙ্গিনা নয় ভবনের ছাদও পরিস্কার রাখতে হবে। সরকারি প্রতিষ্ঠান ও স্কু্ল কলেজ ভবনগুলো আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতায় সকলেই প্রচেষ্টা থাকতে হবে। কোন মতে বৃষ্টির পানি জমানো রাখা যাবে না। ডাবের খোসা যেখানে সেখানে ফেলে যাবে না।
শনিবার ২৫ জুলাই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহ্যবাহী বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে স্কু্ল পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি একথা বলেন।
উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুর কাইয়ুম, বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, অধ্যক্ষ আজিজুর রহমান আজিজ, সহকারী প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন সহ মাধ্যমিক কলেজের শিক্ষক-শিক্ষিকা।




































আপনার মতামত লিখুন :