News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

বন্দরে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৫:৩৭ পিএম বন্দরে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে বন্দর থানা পশ্চিম শাখার ব্যবস্থাপনায় জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২৪ জুলাই) বাদ মাগরিব বন্দরের নবীগঞ্জ পৌরসভা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলাম।

‎ডকুমেন্টারি প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা।

‎উপস্থিত ছিলেন মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর এবং সাংগঠনিক সম্পাদক এম মাহদী হাসান, থানার সহ সভাপতি হাসিবুল হাসান সহ থানার দায়িত্বশীশবৃন্দ।

‎অনুষ্ঠানে জুলাই আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, ত্যাগ ও সংগ্রামের চিত্র তুলে ধরা হয়। বক্তারা বলেন, নতুন প্রজন্মের সামনে জুলাই আন্দোলনের ইতিহাস, চেতনা ও বাস্তবতা তুলে ধরতেই এ ধরনের ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

‎অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।