News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

সোনারগাঁয়ে আওয়ামী লীগ নেতা স্বপন ও ইকবালের রাজত্ব!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:৩৮ পিএম সোনারগাঁয়ে আওয়ামী লীগ নেতা স্বপন ও ইকবালের রাজত্ব!

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে আওয়ামী লীগের দোসর খ্যাত স্বপন ও ইকবালের সন্ত্রাসী কর্মকা-ে চরম অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এলাকাবাসী।

অনুসন্ধানে জানা যায়, গত ৫ আগস্টের পূর্বে এই দুই নেতা স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ এমপি-মন্ত্রীদের সঙ্গে সখ্য বজায় রেখে জামপুরবাসীর ওপর নানা নির্যাতন চালিয়ে আসতেন। সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, নজরুল ইসলাম বাবু এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় থেকে তারা নির্বাচনে ভয়ভীতি দেখিয়ে ভোট দখলসহ বিভিন্ন অপকর্ম করতেন বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

২১ জুলাই স্বপন ও ইকবালের নেতৃত্বে ৮-১০ জনের একটি বাহিনী স্থানীয় পনির হোসেন পিন্টুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তার ওপর হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় পনির হোসেন পিন্টু সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।

তালতলা ফাঁড়ির পুলিশ পরিদর্শক জসীমউদ্দিন বলেন, জাকির হোসেনের সাবেক এমপির সাথে ছবি দেখে গ্রেপ্তার করেছি। তবে সে যে শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক তার কোনো দালিলিক প্রমাণ নেই। স্বপন ও ইকবালের বিষয়টি আমার জানা ছিলো না। কিছু ছবি ও ভিডিও পেয়েছি তাদের। তথ্য যাচাই বাছাই চলছে পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো।