বিএনপির অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা অনুসারীরা যখন ফতুল্লা এমপিকে প্রকাশ্যে হুমকি দিয়ে মাঠ গরমে চেষ্টা তখনই নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল দেখা গেছে। এ ব্যাপারে এখনো নিরব ভূমিকা রয়েছে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দলের নেতাদের মধ্যে। যার কারণে ফতুল্লায় ফের আওয়ামী লীগের প্রভাবে ফিরতে বলে মন্তব্যে উঠেছে বিশ্লেষকদের মতে।
বিগত আওয়ামী লীগ সরকার আমলে ফতুল্লার কুখ্যাত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী মীর হোসেন মিরুর বাহিনী দীর্ঘদিন পর বৃহস্পতিবার পাগলা মুন্সিখোলা সড়কের মিছিল বের করেছে। জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অর্ধ শতাধিক অনুসারীরা ব্যানার নিয়ে মিছিলে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে এলাকা মুখরিত করে তুলেন। দীর্ঘ সময়ে মিছিলকারীদের কেউ বাধা দিতে দেখা যায়নি। বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিছিলটি ভাইরাল করা হয়।
ক্ষমতাচ্যুত হওয়া পর নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা ও এর আশেপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের (যেমন- যুবলীগ ও ছাত্রলীগ) ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। দলটির নেতাকর্মীরা আকস্মিকভাবে মিছিল বের করে 'জয় বাংলা' ও সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। এর প্রতিবাদে বিএনপি ও এনসিপি তাদের গ্রেপ্তার করতে তৎপরতা দেখা গেছে।
গত ১৬ মে রাত আনুমানিক ১০টার দিকে ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় ব্যানার ছাড়াই আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিল বের করে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” এবং “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” স্লোগান দিতে থাকে। মিছিলের খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীরা ধাওয়া দিলে মিছিল থেকে দুইজনকে আটক করা হয়।
এদিকে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনটি নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল আমিন। প্রভাবশালী নেতা শামীম ওসমানের আসনে তার এমপি দায়িত্ব পালনে ত্রি-মুখী বাধা সম্মুখিন হয়ে রয়েছেন। স্থানীয় ক্ষমতাসীন বিএনপি, আওয়ামী লীগ ও এনসিপি ছাড়া শরিক দলের মধ্যে এমপির বিরোধ রয়েছে।
গত সপ্তাহে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনকে প্রকাশ্যে হাত ভেঙ্গে দেয়ার হুমকি দিয়ে রীতিমত এলাকায় উচ্ছ্বাস করে বেড়াচ্ছে ডাকাত শহীদের বাহিনী। একাধিক মামলার আসামী এবং কাশিপুর অঞ্চলের মাদক, ভুমিদস্যু, অপহরণ, ডাকাতি সহ একাধিক অপরাধ চক্রের হোতা ডাকাত শহীদকে নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পরেই স্পর্ধা দেখিয়েছে তারা। নব্য নুর হোসেনের বেশে আবির্ভুত হওয়া এই শহীদ বাহিনীর লোকজন একজন সংসদ সদস্যকে হুমকি দিলেও নীরব ভূমিকায় অবতীর্ন হয়েছে পুলিশ প্রশাসন।
অন্যদিকে শুক্রবার এমপি আল আমিনের হাত ভেঙ্গে দেয়ার হুমকি প্রতিবাদে কাশিপুর ইউনিয়ন এনসিপির বিক্ষোভ মিছিল বের করে। এতে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান মিছিলকারীররা।






































আপনার মতামত লিখুন :