আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার ঘোষিত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজেট। ২০২৬-২০২৭ অর্থ বছরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার উন্নয়ন বেশ কিছু মেগা প্রকল্প সহ প্রায় হাজার কোটি টাকার বাজেট ঘোষিত হতে পারে ধারণা করা যাচ্ছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে ঘোষিত বাজেটের পরিমান ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকা। ওই বছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ.এইচ.এম কামরুজ্জামান।
২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৩০ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে বাজেট ঘোষণা করবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি জানান, ২০২৬-২০২৭ অর্থ বছরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রায় হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য গত ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৭৭৫ কোটি ৩৩ লক্ষ ৭৮ হাজার ১৫৮ টাকা আয় এবং মোট ৬৭৮ কোটি ৯৩ লক্ষ ৫৭ হাজার ১৩৮ টাকা ব্যয় ধরা হয়েছিল। বছর শেষে ঘোষিত বাজেটে ৯৬ কোটি ৪০ লক্ষ ২১ হাজার ০১৯ টাকা উদ্বৃত্ত থাকার কথা ছিলো।
অবকাঠামো উন্নয়ন যথা রাস্তা, ড্রেন নির্মান ও পুনঃনির্মাণ, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মশক নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়ক বাতির উন্নয়ন, কমিউনিটি সেন্টার, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণ এবং তথ্য-প্রযুক্তি নির্ভর নাগরিক সুবিধাদি ও সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়।
বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিদ্যমান পানিসরবরাহ ব্যবস্থার উন্নতিকরনে ২০ কিলোমিটার পানির সঞ্চালন পাইপলাইন ও ৩০০ কিলোমিটার বিতরণ পানির পাইপ লাইন স্থাপন, ৩৫০০০ সংখ্যক হোল্ডিংয়ে পানি সরবরাহ লাইন ও স্মার্টমিটার সংযোগকরণ, ৩৫ কিমি ড্রেন নির্মাণ/পুনঃনির্মাণ, ৫ হেক্টর ভূমিতে পার্ক, খেলার মাঠ, গণপরিসর ও কমিউনিটি সেন্টার নির্মাণসহ নগরবাসীর স্বাস্থ্য, পরিবেশগত উন্নয়ন, সামাজিক সংহতি, কমিউনিটি সংশ্লিষ্টতা, যুবসমাজের তারুণ্যের বিকাশ এবং সর্বোপরি অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে খেলার মাঠ, পার্ক নির্মাণ, গণপরিসর এবং কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে।
এছাড়াও অবকাঠামো নির্মাণ ও পুনর্নিমাণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সিটি কর্পোরেশনের আওতাধীন খাল, পুকুর ও গণপরিসর পুনরুদ্ধারসহ সংস্কারের মাধ্যমে সংরক্ষণের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছিলো।






























আপনার মতামত লিখুন :