News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

নাশকতা করলে এনসিপিকে ৩০ মিনিটে জবাব দিবে ছাত্রদল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৮:০০ পিএম নাশকতা করলে এনসিপিকে ৩০ মিনিটে জবাব দিবে ছাত্রদল

নারায়ণগঞ্জে এনসিপি কোন ধরনের নাশকতা করার চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হুসাইন মুহাম্মদ অন্তর। নারায়ণগঞ্জে এনসিপিকে ঠেকাতে ছাত্রদল প্রস্তুত আছে এবং তারা কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করলে তাদেরকে ৩০মিনিটের মধ্যে জবাব দিতে ছাত্রদল প্রস্তুত আছেন বলে নিউজ নারায়ণগঞ্জকে দেওয়া এক বিবৃতিতে জানান নারায়ণগঞ্জ আইন কলেজের জিএস ও আড়াইহাজার ছাত্রদলের সভাপতি প্রার্থী হুসাইন মুহাম্মদ অন্তর।

বিবৃতিতে তিনি বলেন, কোন মিথ্যা অভিযোগ দিয়ে বিএনপি কে ধামিয়ে রাখা যাবে না যদি এনসিপি বিএনপির উপরে কোন মিথ্যা দায় চাপাতে চায় তাহলে রাজপথে শক্ত জবাব দিবে ছাত্রদল। তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এছাড়াও আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হুসাইন মুহাম্মদ অন্তর বলেন ছাত্রদল একটি আদর্শিক সংগঠন। ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত ছাত্র সংগঠন। যেকোনো নাশতার  জবাব দেওয়ার জন্য ৩০ মিনিটের মধ্যে নারায়ণগঞ্জ এর রাজপথে প্রস্তুত আছে।