News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

বিএনপির কিছু কুলাঙ্গারের কারণে আইভী মেয়র হয়েছে : টিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৭:৫৭ পিএম বিএনপির কিছু কুলাঙ্গারের কারণে আইভী মেয়র হয়েছে : টিপু

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী মঙ্গলবার ২৮ জুলাই একটি মামলায় নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়েছেন। আদালত তার জামিন বহাল রেখেছেন।

সাবেক মেয়র আইভীর জামিনের পর তার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, আমি মেয়র আইভীকে প্রশ্ন রাখতে চাই আপনি হত্যা গুম নির্যাতনের বিপক্ষে ছিলেন, কিন্তু আপনার সরকার এবং আপনি মেয়র থাকাকালীন অবস্থায় আপনি কি নারায়ণগঞ্জবাসীকে শান্তি দিতে পেরেছেন? যারা হত্যা গুম এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করেছেন তাদের হাত থেকে কি নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করতে পেরেছেন? অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনই সমান অপরাধী। অতএব ১৬ বছর ফ্যাসিস্টের আদর্শে বিশ্বাসী ছিলেন, আপনিও ফ্যাসিস্ট। আপনি যতই নারায়ণগঞ্জবাসীকে বুঝাতে চান হত্যা খুন গুমের সাথে আপনি জড়িত না, আপনার দল আপনার নেত্রী, আপনার দলের আরেক গডফাদার নারায়ণগঞ্জে যেভাবে রাজত্ব কায়েম করেছে সেটাকে মেয়র হিসাবে নারায়ণগঞ্জবাসীকে উদ্ধার করতে পারেনি। ব্যবসায়ীরা ওই সময় চাঁদা দিতে দিতে ব্যাকুল হয়ে গেছে। উনার বিরুদ্ধে মামলা হয়েছে উনাকে গ্রেপ্তার করতে যাওয়ার পর উনার লোকেরা পুলিশের কাজে বাধা দিয়েছে। আইনগত প্রক্রিয়া চলবে। যেকোন মানুষ বিচারের মুখোমুখি হতে পারে। তিনি স্বাক্ষী প্রমাণ দিয়ে নির্দোশ প্রমাণিত হয়ে আসবে। আর দোষী হলে শাস্তি হবে।

তিনি আরো বলেন, টেবিলে বসে বড় বড় কথা বলা খুব সহজ। বাস্তবতা অনেক কঠিন। মাদক চাঁদাবাজি ভূমিদস্যুতার বিরুদ্ধে অবস্থান নেওয়া খুবই কঠিন।

আওয়ামীলীগের রাজনীতি করার ব্যাপারে তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে বিশ্বাসী। উনি বিরোধী দলের নেতাদের উপর হামলা মামলায় বিশ্বাসী না। দল ও সরকার যদি মনে করে কখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে তাহলে তারা রাজনীতি করবে। কিন্তু যে পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আছে সে পর্যন্ত তারা কোনো রাজনীতি করার সুযোগ পাবেন না। যেহেতু উনি ফ্যাসিস্টের সাথে ছিল।

তিনি আরো বলেন, আইভী যতবারই নির্বাচনে পাশ করেছেন বিএনপির নেতাকর্মীদের ভোটে নির্বাচিত হয়েছেন এবং বিএনপির ভেতরে কিছু কুলাঙ্গার আছে তারা মোনাফেক বেঈমান। তাদের বেঈমানীর কারণে আইভী পাস করছে। আরেকবার আমাদের দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সন্ত্রাসী গডফাদার শামীম ওসমানকে ঠেকাতে তৈমুর আলম খন্দকারকে বসিয়ে দিয়েছে সে সুবাধে সে মেয়র হয়েছে। প্রত্যেকবার সে বিএনপির নেতাকর্মী এবং ভোটারদের ভোটে সে মেয়র হয়েছে। তার এমন কোনো যোগ্যতা নাই, রাজনৈতিক ভাবে তার এমন কোনো সক্রিয়তা নেই যে নারায়ণগঞ্জবাসীর তাকে মেয়র বানাইতেই হবে। সে ছাত্র রাজনীতিও করে নাই। ২০০৪ সালে এসে বাপের নামের উপর পৌরসভার চেয়ারম্যান দাঁড়িয়েছে তখন বিএনপির একা অংশের বেঈমানীর কারণে সে মেয়র হয়েছে। পরের বার তৈমুরকে বসানোর কারণে হয়েছে। এরপর সাখাওয়াতের সাথে আমার কাছে খবর আছে সে ১০০ কেন্দ্রে নৌকার সিল মেরে বিজয়ী হয়েছে। এরপরের বার তৈমুর যখন মেয়র হয়েছেন তখন সে বিভিন্ন অপকৌশল খাটিয়ে বিএনপির নেতাকর্মীদের সমর্থন নিয়ে সে বিজয়ী হয়েছেন। তার ব্যক্তিগত ইমেজ এবং আওয়ামী লীগের সমর্থনে কখনো মেয়র হতে পারেনি আর হবেও না।