News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নৌযান শুমারি নিয়ে অবহিতকরণ সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ০৭:৩৯ পিএম নারায়ণগঞ্জে নৌযান শুমারি নিয়ে অবহিতকরণ সভা

নারায়ণগঞ্জে নৌযান শুমারি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় নৌযান শুমারি করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে সেসকল বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সাথে এ নিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিসংখ্যান বিভাগ তারা তাদের মতো করে তালিকা করবে। এই তালিকা করলে নৌযান সম্পর্কে সরকারের ভালো ধারণা থাকবে। নৌযান নিয়ে সঠিক ধারণা থাকার কারণে তারা অনেক সময় বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে থাকে। পরিপূর্ণ সরকারি সেবা নিশ্চিত করার জন্য এই ডাটাবেইজ তৈরি করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা ও নারায়ণগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো: ওবায়দুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।