নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি, সাবেক স্বরাষ্ট্র-পাট ও বস্ত্র মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৪ জুলাই বন্দরে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের উদ্যোগে মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু ও বন্দর থানা বিএনপির সাবেক আহবায়ক নূর মোহাম্মদ পনেছ সহ নেতৃবৃন্দরা।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা বলেন, আব্দুল মতিন চৌধুরীর রাজনৈতিক জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং রূপগঞ্জের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। মতিন চৌধুরী ছিলেন জনমানুষের নেতা ও বিএনপির একজন যোগ্য নেতা। তাঁর আদর্শ ও কর্ম আজও নারায়ণগঞ্জবাসীর কাছে অনুপ্রেরণার উৎস। বিগত সময়ে তিনি নারায়ণগঞ্জের উন্নয়ন সহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা যোগ্য নেতৃত্ব দিয়ে ছিলেন।


































আপনার মতামত লিখুন :