জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ রচনা, আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৫ আগষ্ট বেলা ১১টায় বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজ মিলনায়তনে উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত হোসেন এবং সদস্য সচিব ও অধ্যক্ষ আজিজুর রহমান, সহ-প্রধান শিক্ষক আলাউদ্দিন হোসেন, সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন ও সিনিয়র শিক্ষিকা ফেরদোসী বেগম সহ সকল শিক্ষক-শিক্ষিকা।
অনুষ্ঠানে রচনা, আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব সহ অতিথিরা। আলোচনা সভায় নারায়ণগঞ্জ সহ সারাদেশে শহীদ ও আহতদের নিয়ে করেন বক্তারা। এ সময় শহীদ হওয়ার ব্যক্তিদের জন্য দোয়া এবং আহতদের জন্য সুস্থতা কামনা করা হয়।


































আপনার মতামত লিখুন :