News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ১০:২৪ পিএম বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নারায়ণগঞ্জের বন্দরে দোয়া, আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধণাসহ নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করেছে বন্দর উপজেলা প্রশাসন।

৫ আগস্ট বুধবার সকাল সাড়ে ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব আয়োজন অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবুল হাসান স্বজনের পিতা মো. জাকির হোসেন।

আলোচনা সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন শহীদ আবুল হাসান স্বজনের ভাই আবুল বাশার অনিক, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আলম জাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবির আহমেদ চৌধুরী ও নাইমুর হাসান, গণঅধিকার পরিষদের প্রতিনিধি মেহবুব হাসান এবং জুলাই যোদ্ধা জুম্মন, মেহেদী হাসান ইমন ও মেহবুবা আক্তার।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, শিক্ষার্থী ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা চব্বিশের জুলাই আন্দোলনকে বিতর্কিত না করার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। একই সাথে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন।

আলোচনা শেষে জুলাই গণ অভ্যুত্থ্যান উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরিশেষে শহীদ যোদ্ধাদের বিদেহী রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বন্দর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মফিজুল ইসলাম।