বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে করুচিপূর্ন বক্তব্য দেওয়ার প্রতিবাদে মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এর আহ্বানে সাড়া দিয়ে মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা বৃষ্টিতে ভিজেও স্বতস্ফূর্ত অংশ গ্রহণ করেছেন।
শহরের ডিআইটি এলাকায় জেলা বিএনপির পুরাতন কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জামায়াতে ইসলাম ও এনসিপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আপনাদের আচরণ সংশোধন করুন আমাদের নেতাকর্মীরা আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করবে না। আপনারা যদি চরিত্রহনন করে দেশকে একটি উচ্ছৃখল পরিস্থিতিতে নিয়ে যেতে চান সেটা এই দেশের জনগণ বরদাস্ত করবেনা। যারা কুপথে গিয়ে দেশ রাষ্ট্র, তারেক রহমান এবং তার পরিবারের বিরুদ্ধে যে চক্রান্তে লিপ্ত হয়েছেন, সে চক্রান্ত এ দেশের মানুষ বুঝে গেছে। আপনাদের কোনো চক্রান্ত এই দেশে আমরা বাস্তবায়ন হতে দিবো না। মাত্র ৫ থেকে ৬ মাস সময়ে একটি সরকারের বিরুদ্ধে আপনারা যেভাবে কথা বলছেন সেটা গণতন্ত্রকে হত্যা করার সামিল। দেশের গণতন্ত্রকে যদি আপনারা ক্ষতিগ্রস্ত করতে চান তাহলে এদেশের মানুষ আপনাদের দাঁতভাঙা জবাব দিবে।
তিনি বলেন একটি গুপ্ত সংগঠন ও পাটোয়ারিরা জনগণের চোখের কাটায় পরিণত হয়েছে। পাটোয়ারিরা এদেশকে খারাপ অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা সেই অবস্থা চলতে দিবোনা। জনগণকে সাথে নিয়ে দাঁতভাঙা জবাব দিবো।
প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মনিরুল ইসলাম বাবু, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সাবেক সভানেত্রী রাশিদা জামাল, জেলা যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
































আপনার মতামত লিখুন :