জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট বুধবার বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মহানগর জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন মিয়াজির সভাপতিত্বে এবং জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রানা ও মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর সাংস্কৃতিক জোট ও জাসাস নেতা মো. হারুন রশিদ মুকুল। এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সহ-সভাপতি মনসুরুল হক মনি, শহিদুল ইসলাম রিপন, নুর ইসলাম ঢালী, মহানগর সহ-সভাপতি মিয়া মো. আবদুল্লাহ মজিদ, জেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক, তারাবো পৌরসভা জাসাসের সভাপতি রনি মিয়া, মহানগর অন্তর্ভুক্ত বন্দর থানা জাসাসের সভাপতি আ. রউব মিয়া, বন্দর থানা জাসাসের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক তানজিল মাহমুদ রিপন, বন্দর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন এবং ১৪ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদসহ জাসাস ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উকিলপাড়া জামে মসজিদের ইমাম।







































আপনার মতামত লিখুন :